নীলফামারীর ডোমারে ঘন ঘন লোডশেডিং আর অবৈধ সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতিবাদে নেসকো নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ডোমার রেলঘুণ্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ‘প্রতিবাদী ডোমারবাসী’।
প্রতিবাদী ডোমারবাসীর আহ্বায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মো. হাবিবুল্লাহ, ইয়াছিন মোহাম্মদ সিথুন, সংগঠনের সদস্যসচিব সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, আশরাফুল ইসলাম, রাকিব হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ১০ দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান এবং নির্বাহী প্রকৌশলীকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
নেসকো ডোমার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, এক বছরের মধ্যে সমস্যাগুলো দূর করা সম্ভব হবে।