জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য সৈয়দ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শতকোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক জহিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি কমিশনের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালককে দেওয়া হয়েছে। চিঠিতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শতকোটি টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ করেন জনৈক সাখাওয়াত হোসেন। কমিশন সাত পাতার অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে।
কমিশন ৬ আগস্ট সৈয়দ গোলাম কিবরিয়ার অভিযোগটি অনুসন্ধানের জন্য আমলে নেয়। অভিযোগ অনুসন্ধানের জন্য শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করবে কমিশন।