বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আগিয়া ইউনিয়নের ধলাই বিলে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন (৪২) উপজেলার মহিষবেড় গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলাল সকালে জাল নিয়ে মাছ ধরতে ধলাই বিলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বজ্রপাতে আলার উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।