মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম এর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
ইউএনওর বাসা থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে দুটি ল্যাপটপ, একটি আইফোন, ৪টি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা এবং কিছু বডি স্প্রে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
পরে পুলিশ ইউএনওর বাসার বাউন্ডারির ভেতরে ময়লা-আবর্জনার মধ্য থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ, একটি আইফোন, কিছু বডি স্প্রে উদ্ধার করে।