প্রাইভেটকারের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে প্রাইভেটকারের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই।  

রবিবার বিকেলে বাইপাসের সেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পটিয়া পৌরসভার  ৪ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াসের ছেলে আরমান উদ্দীন (১৫) ও তার মামাতো ভাই শোভনদণ্ডী ইউনিয়নের বেলাল উদ্দীনের ছেলে লিফাফুল ইসলাম (১২)। সেয়ানপাড়া এলাকায় তারা ভাড়া বাসায় থাকে।

পটিয়া ক্রসিং ফাঁড়ির ওসি বিমল ভৌমিক জানান, সাইকেলে করে দুজনে পটিয়ার বাইপাস সড়কে বেড়াচ্ছিল। এ সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।