রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিচয় নিশ্চিত না হওয়ার কারণে গত ৩ দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে লাশ।
রংপুর কোতয়ালী থানার এসআই বাবুল চন্দ্র পাল জানান, গত ৩০ আগস্ট ভোরে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি দক্ষিণ চায়না মোড়ে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় যানবাহনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি ভোরে মারা যান। তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে লাশটি রংপুর মেডিকেলের হিমঘরে রয়েছে।
তিনি এ ব্যাপারে মেট্রোপলিটন কোতয়ালী থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।