ইসরায়েল-হামাস সমঝোতা

আন্তঃসীমান্ত গোলাবর্ষণের অবসান ঘটাতে ইসরায়েলের সঙ্গে সমঝোতায় হামাস। কাতারের মধ্যস্থতায় এ সমঝোতা হয়েছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ড গাজার নেতা ইয়াহিয়া সিনওয়ারের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-এমাদির সঙ্গে আলোচনার পর সাম্প্রতিক উত্তেজনার লাগাম টানতে এবং আমাদের জনগণের প্রতি ইসরায়েলি আগ্রাসনের অবসানে একটি সমঝোতা হয়েছে। সীমান্তে শান্তির বিনিময়ে গাজার ওপর ইসরায়েলের আরোপিত ১৩ বছরের অবরোধ শিথিল করতে অনানুষ্ঠানিক এ সমঝোতায় কাতারের রাষ্ট্রদূত ছাড়াও দুপক্ষের সঙ্গে আলোচনা করেছে মিসরের একটি প্রতিনিধি দল।

গাজা উপত্যকায় গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিন বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।