পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার শাখাপ্রধান উপমহাব্যবস্থাপক (ডিএমডি) মো. জাহিদুর রহমান (৪৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার ভোর ৫টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
মরহুম জাহিদ ১৯৯৭ সালে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার (শিক্ষানবিস) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তার মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি