জার্মানির বাণিজ্য মেলায় অংশগ্রহণে আবেদন আহ্বান

জার্মানির ফ্রাঙ্কফুর্টে আগামী বছরের ১৯-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নিতে চায় বাংলাদেশ। তাই এতে অংশ নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন আহ্বান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বিজ্ঞপ্তিতে ইপিবি ব্যবসায়ীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির উদ্দেশ্যে জানায়, মেলায় অংশগ্রহণে আপনার সমিতিভুক্ত সদস্য প্রতিষ্ঠানসমূহ বা প্রতিষ্ঠান আগ্রহী হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যুরোর নির্ধারিত ছক মোতাবেক আবেদনপত্র আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইপিবির মেলা বিভাগে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্র ব্যুরোর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। রপ্তানি আয়ের সক্ষমতা অনুযায়ী আগ্রহী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বুথ মূল্যের ওপর ভর্তুকি দেওয়া হবে।