নিবন্ধনের জন্য প্রথম দফায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে অনুমোদন দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এতে ঢাকা থেকে প্রকাশিত ৫৭টি, ময়মনসিংহের দুটি, চট্টগ্রামের ১০টি, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের চারটি করে এবং সিলেট থেকে প্রকাশিত সাতটি পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে।
এর আগে গত ৩১ জুলাই ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার ওয়েবসাইটকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়। পরে সেই আদেশ সংশোধন করে সেখান থেকে পত্রিকার ওয়েবসাইটগুলো বাদ দিয়ে ৩৪টি অনলাইন পত্রিকাকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো। নিবন্ধনের অনুমতি পাওয়া পোর্টালগুলোকে সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবস অর্থাৎ আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার অনুরোধ করা হয়েছে।
নিবন্ধনের অনুমতি পাওয়া পত্রিকার অনলাইন পোর্টারগুলো হলো
ঢাকা
দৈনিক দেশ রূপান্তর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমাদের সময়, দৈনিক জনকণ্ঠ, দৈনিক সমকাল, দৈনিক সংবাদ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক ইনকিলাব, দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক আমার সংবাদ, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক মানবজমিন, দৈনিক ভোরের ডাক, দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক আজকালের খবর, দৈনিক ঢাকা প্রতিদিন, দৈনিক বর্তমান, দৈনিক বণিক বার্তা, দৈনিক জনতা, দৈনিক খোলা কাগজ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক সময়ের আলো, দৈনিক যায়যায়দিন, দৈনিক লাখো কণ্ঠ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক বাংলা, দৈনিক জাগরণ, দৈনিক বাংলাদেশ জার্নাল, দৈনিক আমার সময়, দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক আমার বার্তা, দৈনিক দিনকাল, দৈনিক বাংলাদেশ কণ্ঠ, দৈনিক নবচেতনা, দৈনিক হাজারিকা প্রতিদিন, দৈনিক সংবাদ সারাবেলা, দৈনিক অগ্নিশিখা, জবাবদিহি, দ্যা এশিয়ান এইজ, ডেইলি বাংলাদেশ পোস্ট, দ্যা বাংলাদেশ টুডে, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্যা ইন্ডিপেনডেন্ট, ডেইলি নিউ এইজ, দ্যা ডেইলি অবজারভার, দ্যা ডেইলি স্টার, ডেইলি সান, দ্যা ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন।
ময়মনসিংহ
দৈনিক স্বদেশ সংবাদ ও দৈনিক জাহান।
চট্টগ্রাম
দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক আমাদের চট্টগ্রাম, দৈনিক নয়াবাংলা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক সাঙ্গু, দৈনিক পূর্বতারা, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও দ্যা ডেইলি পিপলস ভিউ।
রাজশাহী
দৈনিক সোনার দেশ, দৈনিক সোনালী সংবাদ, দৈনিক সানশাইন ও দৈনিক বার্তা।
রংপুর
দৈনিক পরিবেশ, দৈনিক প্রথম খবর, দৈনিক যুগের আলো ও দৈনিক দাবানল।
খুলনা
দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবাহ, দৈনিক সময়ের খবর, দৈনিক প্রবর্তন।
বরিশাল
দৈনিক আজকের বার্তা, দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক শাহনামা ও দৈনিক কীর্তনখোলা।
সিলেট
দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ, দৈনিক সবুজ সিলেট, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক কাজিরবাজার, দৈনিক জৈন্তাবাজার ও দৈনিক শুভ প্রতিদিন।