মেষ : গায়ে ব্যথা থাকতে পারে। বিদেশ ভ্রমণের ভিসা পাওয়া যাবে। খরচ বাড়বে এবং স্নায়ু পীড়া বাড়বে।
বৃষ : সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যাংকে অর্থ সঞ্চয় হতে পারে। তবে পরিবারে একটু অতৃপ্তি থাকবে।
মিথুন : বৈদেশিক লেনদেন বেড়ে যাবে। পেটের পীড়া থাকলেও কাজের ভিড় বাড়বে। মায়ের স্নায়ু পীড়া বেড়ে যাবে।
কর্কট : যৌনব্যাধি বাড়তে পারে। পিতার স্নায়ু দুর্বলতা দেখা দেবে। ছোট ভাইবোনকে স্নায়ু রোগ আক্রমণ করতে পারে।
সিংহ : রক্তচাপ কমবেশি হতে পারে। আয় বাড়বে। স্ত্রীর আয়ও বাড়তে পারে।
কন্যা : স্নায়ু দুর্বলতা দেখা দেবে। স্ত্রীর ভ্রমণ যোগ আছে। তবে মানসিক দুর্বলতা দূর হবে।
তুলা : ব্যাংকে জমা অর্থ ব্যয় হবে। ঠান্ডাজনিত রোগে স্নায়ু দুর্বলতা দেখা দেবে। আয় থেকে ব্যয় বেশি হবে।
বৃশ্চিক : ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। আশা পূরণ হবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু : দলিলপত্রের কাজকর্ম সম্পূর্ণ হবে। ব্যবসায় গতি পাবে। তবে মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
মকর : ব্যবসার জন্য স্বল্প ভ্রমণ হতে পারে। পিতার স্বাস্থ্য ভালো থাকবে না। অফিসের কাজ শেষ হবে।
কুম্ভ : আয় বাড়বে। সংসারের অশান্তি দূর হবে। স্ত্রীর আয়ও বেড়ে যাবে।
মীন : ঠান্ডা ও স্নায়ু দুর্বলতা থাকবে। স্ত্রীর পঙ্গুত্ব দেখা দিতে পারে। দাম্পত্য কলহ বেড়ে যাবে।