হোলসেল গ্রাহকদের জন্য অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ চালু করেছে প্রাইম ব্যাংক। এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হোলসেল ব্যাংকিং গ্রাহকরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে সুরক্ষিত অ্যাপের মাধ্যমে হাইব্রিড অ্যাপ্রোচে স্মার্ট ডিভাইস থেকে ট্রানজেকশনের একসেস, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, ‘প্রাইমপে’ সুরক্ষিত ও স্বচ্ছন্দ ডিজিটাল লেনদেন পরিষেবাটির মাধ্যমে প্রতিযোগিতামূলক এবং দ্রুত-পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে গ্রাহকদের সহায়তা করবে। এই সেবা ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রার একটি অংশ। যার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের ক্রম পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা পূরণে ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সেবার অভিজ্ঞতা দিতে বড় ধরনের প্রযুক্তিগত উৎকর্ষতা ও উদ্ভাবনী সেবা নিয়ে আসছে। বিজ্ঞপ্তি