রূপায়ণ সিটি উত্তরার সেলস কনফারেন্স অনুষ্ঠিত

গতকাল শনিবার রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রকল্প দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেট কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে প্রকল্পের সেলস গ্যালারিতে।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলের সভাপতিত্বে উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক সাইফ আলী খাঁন অতুল, উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এম মাহবুবুর রহমানসহ সেলস ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।

রূপায়ণ সিটি উত্তরার মার্কেটিং হেড গোস্বামী অসীম রঞ্জনের সঞ্চালনায় করপোরেট কোচ কামরুল হাসান সেলস পারসনদের মাঝে মোটিভেশনাল বক্তব্য দেন। 

৬৩ শতাংশ ফাঁকা জায়গা নিয়ে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেট কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা গড়ে উঠেছে ১৩৪ বিঘা জমিতে। এই সিটির অবস্থান বিমানবন্দরের সন্নিকটে ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন ৩০০ ফুট চওড়া সোনারগাঁ জনপথ রোড ঘেঁষে, মেট্রোরেলের মূল স্টেশন থেকে হাঁটাপথের দূরত্বে। আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) মতো নানা অবকাঠামো সংলগ্ন হওয়ায় রূপায়ণ সিটি উত্তরার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সিটিতে একই গেটের ভেতরে রয়েছে সবুজ ঘাসের খেলার মাঠ, প্রিমিয়াম কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাইভিলা, প্যান্থ হাউজ, সুইমিং পুল, মসজিদ, ক্লাব হাউজ ও কর্নার শপ। এছাড়া থাকছে বিশ্বমানের শপিং মল, অফিস টাওয়ার, পাঁচ তারকা হোটেলসহ অত্যাধুনিক সব আয়োজন।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, বিনিয়োগ ও বসবাসের জন্য রূপায়ণ সিটি উত্তরার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাচীর দিয়ে ঘেরা এ কমিউনিটি নিরাপদ জীবনযাপনের সর্বোচ্চ নিশ্চয়তা দেয়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য রূপায়ণ সিটি উত্তরা আদর্শ জায়গা। খোলা জায়গায় শিশুরা খেলাধুলা করে বেড়ে উঠতে পারে। তাদের মানসিক বিকাশে ভূমিকা রাখতে পারে খোলামেলা পরিবেশ। আর এমন পরিবেশে শিশুরা সৃজনশীলও হয়।