কফি পাউডার ব্যবহারে মরাকোষ দূরীকরণ, ত্বকের উজ্জ্বলতা আনা এবং ত্বকে টান টান ভাব আনা যায়।
তিনভাবে কফি পাউডার ব্যবহার করে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক আনতে পারবেন।
ত্বকের উজ্জ্বলতায় এবং ব্রণ নিয়ন্ত্রণে কফির ফেসপ্যাক: এই ফেসপ্যাক ত্বকের সুস্থতায় বেশ উপকারী। এটি ত্বকের ভঙ্গুরতা নিয়ন্ত্রণ করে, কালো দাগ দূর করে এবং ত্বকে পুষ্টি জুগিয়েছে উজ্জ্বলতা আনে।
উপাদান: এক টেবিল চামচ কফি পাউডার, এ চা চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ টক দই।
পদ্ধতি: সব উপকরণ একটি বাটিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি পুরে মুখে লাগিয়ে শুকানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যান্টিএইজিং কফি ফেসমাস্ক: বলিরেখা, শুষ্কতা এবং কালো দাগ দূর করে ত্বকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগাতে এই ফেসপ্যাক ব্যবহার করা যায়।
উপাদান: এক টেবিল চামচ কফি পাউডার এবং এক টেবিল চামচ মধু।
পদ্ধতি: এই উপাদান দুটি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এবার ত্বকে ঘুরে ঘুরে স্ক্রাব করে নিন। শুকানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং হালকা কোনো ফেস্ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের উজ্জ্বলতায় কফি: এই ফেসপ্যাক তৈরিতে প্রয়োজন তিন টেবিল চামচ চিনি, তিন টেবিল চামচ কফি পাউডার এবং তিন টেবিল চামচ নারকেল তেল।
পদ্ধতি: সব উপকরণ একটি বাটিতে মেশান। গোসলে যাওয়ার সময় মিশ্রণটি সঙ্গে নিন। মুখ থেকে পা পর্যন্ত মিশ্রণটি দিয়ে স্ক্রাব করে নিন। ধীরে ধীরে স্ক্রাব করার পর শরীর ধুয়ে ফেলুন। শরীরে সাবান দেওয়ার আগে বা পরেও এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।