আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়েছে রবিবার। বর্তমান রানার্সআপ চেন্নাই সুপার কিংস ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চতুর্থ আইপিএল শিরোপা ঘরে তুলার মিশনে এবার চেন্নাই। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে ধোনি কি সফল হবেন? উত্তর জানা যাবে আগামী দুই মাসে।
তার আগে দেখে নেওয়া যাক সেই মিশনে লিগ পর্বে তাদের ম্যাচগুলোর সূচি-
১) মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস: ১৯ সেপ্টেম্বর (রাত ৮টা)
২) রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস: ২২ সেপ্টেম্বর (রাত ৮টা)
৩) চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস: ২৫ সেপ্টেম্বর (রাত ৮টা)
৪) চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ: ২ অক্টোবর (রাত ৮টা)
৫) কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস: ৪ অক্টোবর (রাত ৮টা)
৬) কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস: ৭ অক্টোবর (রাত ৮টা)
৭) চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১০ অক্টোবর (রাত ৮টা)
৮) সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস: ১৩ অক্টোবর (রাত ৮টা)
৯) দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস: ১৭ অক্টোবর (রাত ৮টা)
১০) চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস: ১৯ অক্টোবর (রাত ৮টা)
১১) চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স: ২৩ অক্টোবর (রাত ৮টা)
১২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস: ২৫ অক্টোবর (রাত ৮টা)
১৩) চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স: ২৯ অক্টোবর (রাত ৮টা)
১৪) চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভন পঞ্জাব: ১ নভেম্বর (বিকেল ৪টা)।