বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি।

ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবুনিয়া এলাকা থেকে রবিবার রাতে তাকে আটক করা হয়।

আটক ওই ছাত্রলীগ নেতার নাম জিসানুল হক জিসান (২৯)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, রবিবার সন্ধ্যায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ২২ হাজার টাকা মূল্যের দু’টি মোবাইল ফোনসহ জিসানকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, আটক জিসান ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পরপর দুই মেয়াদে সভাপতি ছিলেন।