রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের সম্ভাবনা উজ্জ্বল: আলোচনা সভা

এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহরীয়ার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল ৩টায় বিএসসিএল এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সেখানে বিএসসিএল এবং দেশের এফএম রেডিওগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের এফএম রেডিও সেক্টরে বিএস-১ ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে একটি ফলপ্রসু আলোচনা হয়। 

এতে বলা হয়, বর্তমানে দেশের সব টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, ডিটিএইচ অপারেটরসহ অনেক প্রতিষ্ঠান বিএস-১ এর বিভিন্ন সেবা গ্রহণ করছে। এখন এফএম রেডিও সেক্টরেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের একটি উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হলো।