লালমনিরহাটে পাঁচটি উপজেলাসহ ১১টি ইউনিটে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। গত বুধবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ও সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ কমিটিগুলো অনুমোদন দেন। জেলা ছাত্রদল সূত্র জানায়, নতুন এ কমিটিতে পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান সনেট ও সদস্য সচিব হয়েছেন মাহাফুজ আলম রিফাত। পাটগ্রাম পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সিরাজ উদ্দিন সাজু ও সদস্য সচিব মাহফুজার রহমান লিটু। পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব ইকরাম হোসেন স্বাধীন। হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আবদুল্লাাহ আল নোমান। আলীমুদ্দিন সরকারি কলেজের আহ্বায়ক মহির উদ্দিন দুলাল ও সদস্য সচিব রাজিব হোসেন।
এছাড়া লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন জাহাঙ্গীর হোসেন খান ও সদস্য সচিব হয়েছেন মনিরুজ্জামান মনির। লালমনিরহাট সরকারি কলেজের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব তৌফিক হাসান শাওন।