পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে জীবন বীমার চেক নিল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা গতকাল বৃহ¯পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বীমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম সিদ্দিকীর কাছ থেকে ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. নূর নবী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৭ কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে জীবন বীমা দাবির এ টাকা দেওয়া হয়। বিজ্ঞপ্তি