১৩ সেপ্টেম্বর ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’র প্রথম সিজন মুক্তি পাচ্ছে আলোচিত ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ। সাত পর্বের এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও টয়া, সঙ্গে আরও আছেন মুকিত জাকারিয়া, শক্তিশালী অভিনেতা সুমন আনোয়ার, মাসুম বাশার, আমীরুল ইসলাম, তানভিরসহ অনেকেই।
পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিল পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যতিক্রমধর্মী সেট; সেই সঙ্গে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পারিপাশির্^কতার সমন্বয় ঘটাতে ১৭টি ভিন্ন ভিন্ন জোনে সাত পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শ্যুটিং শেষ করতে হয়েছিল মাত্র সাত দিনেই; যার মধ্যে বেশ কয়েক দিন একটানা ২০ থেকে ২২ ঘণ্টা শ্যুটিং করতে হয়।
সিরিজে ব্যবহার করা হয়নি কোনো ট্রাইপড, মানে এতে স্থির কোনো শট নেওয়া হয়নি। পনি আবেদিনের ক্রিয়েটিভ ডিরেকশনে ও কস্টিউমে সিরিজটির স্ক্রিপ্ট রেডি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন ডিওপি রাজু রাজ। মিউজিক করেছেন এল এম জি বিটসের শুভ্র । সেটের দায়িত্বে ছিলেন সুমন।