টাঙ্গাইলের মির্জাপুরে সবশেষ ২৪ ঘণ্টায় পৌরসভার এক কাউন্সিলর, এক চিকিৎসকসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪৫১ জনে দাঁড়াল।
গতকাল শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম।
নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (৪৩), মির্জাপুর বাজারের এক চিকিৎসক (৪৬), উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের এক যুবক (৩৭), জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের এক ব্যক্তি (৫০), বানাইল ইউনিয়নের ভররা গ্রামের এক ব্যক্তি (৫৮), পৌরসভার কুমারজানী গ্রামের এক পুরুষ (৪৬), বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক পুরুষ (৫০) ও তার স্ত্রী (৪৫)।