চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ডিসি হিলের বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।
কমিশনারের ব্যক্তিগত সহকারী ইখতিয়ার উদ্দিন আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) শুক্রবার নমুনা দেওয়ার পর শনিবার রাতে বিভাগীয় কমিশনারের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ইখতিয়ার উদ্দিন বলেন, ‘স্যারের সামান্য জ্বরসহ অন্যান্য উপসর্গ রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডিসি হিলের বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।’
এ বি এম আজাদ চট্টগ্রাম বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বিভাগীয় কমিশনারের স্ত্রী ও তার বড় ছেলেরও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।