প্রাইম ব্যাংকে ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন চালু

ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন চালু করেছে প্রাইম ব্যাংক। জার্মানি ও সুইজারল্যান্ডের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে সিটি গ্রুপের ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন প্রদানের চুক্তি করেছে ব্যাংকটি। এটি প্রাইম ব্যাংকের জন্য প্রথম ইসিএ ফরেন কারেন্সি টার্ম  লোন চুক্তি।

গতকাল ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এটিই প্রথম কোনো শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সিটি গ্রুপের ইসিএ’র আওতাভুক্ত লেনদেন। অ্যারেঞ্জার হিসেবে প্রাইম ব্যাংক ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালসকে ইসিএ’র আওতায় টার্ম লোন প্রদানে জার্মানির ল্যান্ডেস ব্যাংক বেডেন-ওয়ার্টেমবার্গের (এলবিবিডব্লিউ) সঙ্গে চুক্তি করেছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং এলবিবিডব্লিউর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক জেনস রুয়েববার্ট ভার্চুয়াল অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন। ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, সিটি গ্রুপের পরিচালক  মো. হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ডিএমডি ফয়সাল রহমান, স্ট্রাকচার্ড ফাইন্যান্স প্রধান শামস আবদুল্লাহ মুহাইমিন, সিএনআইবি প্রধান শাহবাজ তালাত প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।