ইসলামিক ব্যাংকিং উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান কেমব্রিজ আইএফএ আয়োজিত গ্লোবাল ইসলামিক ফিন্যান্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামকে ইসলামিক ফিন্যান্স পারসোনালিটি ২০২০ পুরস্কারে ভূষিত করা হয়।
গত সোমবার পাকিস্তানের ইসলামাবাদে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কভিড-১৯ পরিস্থিতিতে আয়োজক সংস্থা অনুষ্ঠানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করে। বিজ্ঞপ্তি