গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর উত্তরপাড়ার ইমাম আবুল কালাম আজাদ হত্যা মামলার তিন আসামিকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উপেন্দ্র চন্দ্র দাস এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের শাহারুল ইসলাম (৩৩), জামালপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মিলন মিয়া (৩১) ও আমবাড়ী গ্রামের শরিফুল ইসলাম (৩১)।