পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে এসআইবিএলের বিনিয়োগ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং কুমিল্লার পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের মধ্যে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তির অংশ হিসেবে ‘বাংলাদেশ ব্যাংকের নভেল করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম-২০২০’-এর আওতায় এসআইবিএলেরর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক লোকমান হাকিমের হাতে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক, এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খান, কুমিল্লা শাখার ব্যবস্থাপক কেএম বরকতুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।