ধনু চাকরিতে পদোন্নতি পাবে, চরিত্রে বদনাম রটতে পারে কুম্ভর

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) গায়ের মাংসপেশিতে ব্যথা বাড়বে। কাজে অনাগ্রহ ও অলসতা দেখা দেবে। পাওনা আদায়ে সচেষ্ট হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) দীর্ঘ ভ্রমণে অনীহা। দলিলপত্রে দ্বন্দ্ব দেখা যায়। সন্তানের বিদেশ যাত্রা কার্যকর হবে।

মিথুন (২১ মে-২০ জুন) মনে অতৃপ্তি বোধ বাড়বে। মায়ের নানা রোগে ভোগার আশঙ্কা আছে। নতুন বন্ধু লাভ হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) ডায়াবেটিস বাড়তে পারে। স্বল্প ভ্রমণ শুভ ও লাভজনক হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) আয় উপার্জন ও সম্মান বাড়বে। সংসারে ঝামেলা দূর হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) ঠান্ডা লাগবে এবং উচ্চ রক্তচাপ বাড়তে পারে। বিদেশ ভ্রমণের ভিসাপ্রাপ্তি যোগ আছে। স্নায়ু শিথিলতা দেখা দেবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) বিদেশ যাত্রা দ্রুত কার্যকর হবে। শত্রুরা আত্মীয়দের সঙ্গে হাত মেলাবে। ব্যয় বাড়বে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) আয় বাড়বে। ব্যাংকে টাকা সঞ্চয় বৃদ্ধি পাবে। পুরনো আশা পূরণ হবে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) চাকরিক্ষেত্রে পদোন্নতি ও সম্মান বাড়বে। বৈদেশিক ব্যবসা বাড়বে। কর্ম ব্যস্ততা বেড়ে যাবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চর্মরোগ লেগেই থাকবে। বিদেশ যাত্রা যোগ আছে। পিতার স্বাস্থ্যের দ্রুত যত্ন নিন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) স্ত্রীর আয় বাড়বে। নিজের আয় থেকে ব্যয় বাড়বে। চরিত্রে বদনাম রটতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) দাম্পত্য কলহ তালাকে রূপ নিতে পারে। সংসারে দ্বন্দ্ব-ঝগড়া লেগে যাবে। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠবে।