ঠিকাদারি কাজে ব্যস্ততা বাড়বে সিংহের, ব্যাংকে সঞ্চয় বাড়বে বৃশ্চিকের

মেষ : দুর্ঘটনা যোগ আছে। আগুন ও পানি থেকে সাবধান থাকুন। আঘাতে মাংসপেশি শিথিল হয়ে যেতে পারে।

বৃষ : ভবনে অর্থ ব্যয় বাড়বে। সংসারে দ্বন্দ্ব ও অতৃপ্তির পরিবেশ দেখা দেবে। স্ত্রীর রোগ ভোগ দেখা যায়।

মিথুন : নতুন কাজের চুক্তিপত্র স্বাক্ষর। ঠিকামূলক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট : জমির বা মাটির সঙ্গে সম্পর্কিত ঠিকামূলক কাজে ব্যস্ততা বাড়বে। কর্মচারীদের গাফিলতি কমে যাবে। যৌনরোগে স্নায়ু দুর্বল হতে পারে।

সিংহ : পিতার গায়ের ব্যথা বাড়তে পারে। ঠিকাদারি কাজে ব্যস্ততা বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।

কন্যা : হঠাৎ দুর্ঘটনায় পড়তে পারেন। নানা রোগের উৎসর্গ দেখা দিতে পারে। স্ত্রীর আয় বাড়তে পারে।

তুলা : দূরদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। ব্যয় বাড়বে। প্রকাশ্য শত্রুরা কিছুটা হীনবল হয়ে পড়বে।

বৃশ্চিক : আয় বাড়বে। মাংসপেশির ব্যথা বাড়বে। ব্যাংকে সঞ্চয় বাড়বে।

ধনু : স্নায়ু দুর্বলতা ও গায়ের ব্যথা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

মকর : চর্মরোগ থাকলেও বিদেশ ভ্রমণ কার্যকরী হবে। পিতার নানা রোগে ভোগাবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : স্বল্প ভ্রমণ শুভ নয়। স্ত্রীর আয় বাড়তে পারে। সম্পদ লাভের সম্ভাবনা আছে।

মীন : আয় সামান্য বাড়তে পারে। তবে সংসারে ঝামেলা থাকবে। দাম্পত্য কলহ মিটবে না।