লাল গোলাপের বুকে নীল সাপের ভিডিও ভাইরাল

লাল গোলাপের বুকে কুণ্ডলী পাকিয়ে বসে আছে নীল সাপ। সেই গোলাপের বোটা ধরে কেউ একজন ভিডিও করছেন। লাইফ অন আর্থ নামের একটি টুইটার থেকে এমন একটি ভয়ংকর একই সঙ্গে দৃষ্টিনন্দন ভিডিও ভাইরাল হয়েছে।

১২ সেকেন্ডের ক্লিপটির ক্যাপশনে লেখা, ‘অবিশ্বাস্য সুন্দর নীল পিট ভাইপার।’

বিরল প্রজাতির এই সাপ সাধারণত ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে দেখা যায়।

সাপটি দেখতে সুন্দর হলেও এরা বেশ বিপজ্জনক। মজার ব্যাপার হল এই প্রজাতির সাপেরা অনেক সময় সবুজ বাচ্চাও জন্ম দিয়ে থাকে।

১ লাখের বেশি ভিউ হওয়া ভিডিওটির সাপটাকে দেখলে প্রথমে মৃত বা নকল মনে হতে পারে। কিন্তু শেষ দিকে ভালোভাবে নজর রাখলে বোঝা যায় জিহ্বা বের করছে!

ঠিক কোথায় বসে সাপটির ভিডিও করা হয়েছে, সে বিষয়ে টুইটারে কোনো ধারণা দেয়া হয়নি। এই আইডি থেকে সাধারণত বন্য প্রাণীদের নানা ধরনের বিরল ভিডিও এবং ছবি শেয়ার করা হয়।