শ্রীমঙ্গলে বসতঘর থেকে আইড ক্যাট স্নেক উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক বাসার গ্রিলের ওপর থেকে বিরল প্রজাতির একটি আইড ক্যাট স্নেক উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের রহমান বোর্ডিংয়ের পেছনে একটি আবাসিক বাসার গ্রিল থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। 

শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের তথ্য মতে, বুধবার সন্ধ্যায় ওই বাসার একটি গ্রিলে সাপটি পেঁচিয়ে থাকতে দেখেন বাসার লোকজন। সাপটি দেখে ভয় পেয়ে তারা বিষয়টি স্থানীয়দের জানান। পরে কানন দেব নামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা সাপটি শনাক্ত করে আইড ক্যাট স্নেক হিসেবে নিশ্চিত করেন।

পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত