চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা এমডি ওয়ালিউল মারুফ মতিন মারা গেছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি।
ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে আট দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। পরে আবারও সমস্যা হলে ল্যাবএইডে ভর্তি হন। সেখানে গতকাল ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শামীম আহসান ফেইসবুক পোস্টে জানিয়েছেন, ওয়ালিউল মারুফ মতিন করোনা ও অন্যান্য জটিলতায় আজ (গতকাল) সকালে মারা গেছেন।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করা ওয়ালিউল মারুফ মতিন ২০১৪ সালে তিন বছরের জন্য সিএসইর এমডি নিযুক্ত হলেও ২০১৬ সালে পদত্যাগ করতে বাধ্য হন।