অল্টারনেটিভ ট্রেডিং বন্ডে অন্তর্ভুক্তির শর্তারোপ করে ডাচ্-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার অরূপান্তরিত সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
গতকাল বুধবার কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ বন্ড স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
আমরা নেটওয়ার্ক : আমরা নেটওয়ার্কের ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে এসইসি।
গতকাল অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো অরূপান্তরযোগ্য, পূর্ণ অবসায়নযোগ্য, অনিরাপদ, অতালিকাভুক্ত এবং জিরো কুপন বন্ড। কুপন হার ৮ দশমিক ৬৮ থেকে ৯ দশমিক ৭৩ শতাংশ। এই বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। অভিহিত মূল্য এক কোটি টাকা। এর ট্রাস্টি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও লিড অ্যারেঞ্জার লংকাবাংলা ইনভেস্টমেন্ট।