ঝিনাইদহে নকল প্রসাধনী বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

ঝিনাইদহে নকল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে শহরের গণি মাস্তান সড়কে র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, মেসার্স দীলিপ স্টোর নামের এক দোকানে বিপুল পরিমাণ নকল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী মজুদ রেখে বিক্রি করা হচ্ছে র‌্যাবের এমন সংবাদে অভিযান চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করে। পাশাপাশি দোকানের মালিক দীলিপ বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।