মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।