সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারের সিরাজ প্লাজায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে তৃতীয় তলার অন্তত ১০টি ইলেকট্রনিসক দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত।