এআইবিএলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত

সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং মো. এনায়েত উল্লাহ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার ব্যাংক পর্ষদের ৩৫১তম সভায় তারা নির্বাচিত হন।

বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, কেডিএস অ্যাপারেলস, কেডিএস লজিস্টিকস, কেডিএস আইডিআর, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ, স্টিল এক্সেসরিজ ও কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ। এআইবিএল পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি অন্য একটি বেসরকারি ব্যাংকে ১৫ বছর পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি নিয়েছেন।

ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত উল্লাহ এআইবিএলের অন্যতম উদ্যোক্তা পরিচালক। মৌলভীবাজার (ঢাকা) ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ হোলসেল স্পাইসেস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েত উল্লাহ বহু সেবামূলক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি।