রিহ্যাব থেকে ঐশী প্রপার্টিজ বহিষ্কার

সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় ঐশী প্রপার্টিজ লিমিটেডকে আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে।

রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার রিহ্যাব এ তথ্য নিশ্চিত করেছে। ঐশী প্রপার্টিজ লিমিটেডের (রিহ্যাব সদস্য নম্বর # ১৩৬৪/২০১৩) চেয়ারম্যান মো. আইয়ুব আলী।

রিহ্যাব থেকে বহিষ্কৃত ঐশী প্রপার্টিজ লিমিটেড রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবে না।