কক্সবাজার জেলা পুলিশের ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে। গত বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরনো কর্মস্থল ছেড়ে দিতে হবে। ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ব্রিফিংয়ের জন্য রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।
বদলিকৃত ৩৪ পরিদর্শক হলেন উখিয়া থানার ওসি মোছাম্মৎ মর্জিনা আকতার মর্জুকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। মোহাম্মদ দিদারুল ফেরদাউসকে বরিশাল রেঞ্জ, মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জ, মো. আবুল খায়েরকে রাজশাহী রেঞ্জ, মোহাম্মদ কামরুল আজমকে রংপুর রেঞ্জ, একেএম সফিকুল আলম চৌধুরীকে খুলনা রেঞ্জ, রোমেল বড়ুয়া ও মিজানুর রহমানকে সিআইডি ঢাকায়, মো. মাইন উদ্দিনকে বরিশাল রেঞ্জ, খোরশেদ আলমকে সিলেট রেঞ্জ, মো. একরামুল হককে বরিশাল রেঞ্জ, মোহাম্মদ আমিরুল ইসলামকে রংপুর রেঞ্জ, মানস বড়ুয়াকে ময়মনসিংহ রেঞ্জ, এসএম মিজানুর রহমানকে এসএমপি-সিলেট, এসএম আতিক উল্লাহকে ঢাকা রেঞ্জ, মো. আবুল মনসুরকে বরিশাল রেঞ্জ, মোহাম্মদ ইয়াসিনকে এসএমপি-সিলেট, মো. আনোয়ার হোসেনকে বরিশাল রেঞ্জ, মোহাম্মদ আরিফ ইকবালকে রাজশাহী রেঞ্জ, এ বি এম এস দোহাকে খুলনা রেঞ্জ, মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল রেঞ্জ, মোহাম্মদ আসাদুজ্জামানকে রাজশাহী রেঞ্জ, মো. আলী আরশাদকে বরিশাল রেঞ্জ, শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদকে সিলেট রেঞ্জ, রকিবুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ, আমিনুল ইসলামকে এসএমপি-সিলেট, মো. আনিছুর রহমানকে বরিশাল রেঞ্জ, মো. মাসুম খানকে খুলনা রেঞ্জ, মো. ফজলুল আলমকে বরিশাল রেঞ্জ, মোহাম্মদ মহিদুল আলম ও রূপল চন্দ্র দাসকে বরিশাল রেঞ্জ, মো. বদরুল আলম তালুকদারকে সিলেট রেঞ্জ ও মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।