গুগল মিটে আসছে টাইম লিমিট

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে গুগল মিটে ভিডিও কল টাইম লিমিট বসছে অ্যাপটির ফ্রি সংস্করণে।  এখন থেকে গুগল মিটে ভিডিও কল করতে গেলে সময়ের হিসাব রাখতে হবে।

অ্যাপটির ফ্রি সংস্করণ শুরু হয়েছে এ বছরের জানুয়ারিতে। শুরুতে গুগল জানিয়েছিল, ৬০ মিনিট ফ্রিতে কথা বলা যাবে। তবে ৬০ মিনিটের এ টাইম লিমিট ৩০ সেপ্টেম্বরের আগে কার্যকর হবে না।

দেখতে দেখতে সেপ্টেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে। তাই গুগল মিট ব্যবহারকারীদের এখন থেকে কম সময়ে গুরুত্বপূর্ণ আলাপ সেরে নিতে হবে। কথা শেষ না হলে কল কেটে দিয়ে আবার নতুন করে সবাইকে ভিডিও কলের লিংক পাঠাতে হবে। যদি কেউ টাইম লিমিটের ঝামেলা এড়াতে চান তবে মাসে ৮ ডলার খরচ করে কথা বলতে হবে। পেইড সেবায় কোনো টাইম লিমিট থাকবে না। টাইম লিমিটের ফিচার জুম অ্যাপেও আছে। অ্যাপটিতে ৪০ মিনিট ফ্রিতে কথা বলা যায়। গুগল মিট বা জুমের সাবস্ক্রিপশন সেবা নিতে না চাইলে ফেইসবুক মেসেঞ্জার রুমে ভিডিও কল করতে পারেন ব্যবহারকারীরা। অ্যাপল ডিভাইসে থাকা ফেইস টাইম দিয়েও ফ্রিতে ভিডিও কল করার সুবিধা পাওয়া যায়।