নতুন ঠিকানায় প্রিমিয়ার ব্যাংকের ধানমন্ডি সাতমসজিদ রোড শাখা

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ধানমন্ডি সাতমসজিদ রোড শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। বাড়ি নম্বর ৪৮ (নিচতলা), সাতমসজিদ রোড, ধানমন্ডিতে শাখাটির উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের এমডি-সিইও এম রিয়াজুল করিম এই শাখা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস ; পরিচালক, সেন্টার ফর এনার্জি রিসার্চ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. আব্দুল জব্বার চৌধুরী। বিজ্ঞপ্তি