রাজশাহীর তানোর উপজেলায় গির্জায় এক কিশোরীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফাদার প্রদীপ গ্রেগরীর শািস্তর দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা ফাদার প্রদীপের সর্বোচ্চ শািস্তর দাবি জানান। একই সঙ্গে ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসার চেষ্টা করায় তানোরের মুণ্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমেল মার্ডিকেও শািস্তর আওতায় আনা এবং ভুক্তভোগী কিশোরী এবং তার পরিবারের নিরাপত্তারও দাবি জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি শাজাহান আলী বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রিদম শাহরিয়ার ও ছাত্রনেতা তামিম সিরাজী।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান মানববন্ধনে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলীপ পাহান প্রমুখ।
গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর তানোরের মুণ্ডুমালা এলাকার একটি গির্জায় এলাকার এক কিশোরীকে (১৫) আটকে রেখে ধর্ষণ করা হয়। ঘটনা জানাজানি হলে গত মঙ্গলবার ওই কিশোরীকে গির্জা থেকে উদ্ধার করে পুলিশ। এ নিয়ে থানায় মামলা হলে র্যাব অভিযুক্ত ফাদারকে রাজশাহী মহানগরীর একটি বিশপ হাউজ থেকে গ্রেপ্তার করে।