ফেইসবুক লাইভে বিটিসিএলের গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন ফেইসবুক লাইভে ৪৫ মিনিট গণশুনানি করেছেন। গত বুধবার বিকেল ৪টায় কোম্পানির ফেইসবুক পেজে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

ফেইসবুকে গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও কমেন্টের পরিপ্রেক্ষিতে বিটিসিএলের পক্ষ থেকে তাৎক্ষণিক উত্তর ও সমাধান দেওয়া হয়েছে। এ সময় ৫২২ জন অভিযোগ ও কমেন্ট করেছেন। এর মধ্যে ১০০-এর বেশি উত্তর করা হয়েছে। মূলত টেলিফোন সংযোগ, টেলিফোন বিকল, বিল প্রদান সমস্যা ও ইন্টারনেটবিষয়ক বিভিন্ন সমস্যা ও বিটিসিএল ইন্টারনেট সার্ভিসের চাহিদার বিষয়ে গ্রাহকদের প্রশ্ন ও কমেন্ট ছিল। তাৎক্ষণিক সমাধান ছাড়াও যেসব গ্রাহক অভিযোগ ও কমেন্ট করেছেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সম্মানিত গ্রাহকদের বিটিসিএলের সেবা সহজেই যাতে পেতে পারেন, সে জন্য আধুনিক ও ডিজিটাল পদ্ধতির সেবা  ‘টেলিসেবা’ মোবাইল অ্যাপ ব্যবহারের অনুরোধ জানান। টেলিফোন সংযোগ, টেলিফোন ও ইন্টারনেটের বিষয়ে অভিযোগ, বিল দেখা বা বিল প্রদান ইত্যাদির জন্য মোবাইল অ্যাপটি ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তি