শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু

শাহ্জালাল ইসলামী ব্যাংক গত বুধবার ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে। ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ ইন্টারনেট ব্যাংকিং সেবা ঝঔওইখ ঘঊঞ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল বারেক, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, মো. গোলাম কুদ্দুস, ফকির মাসরিকুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, এসএম মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ, এম আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ আহমেদ।

এখন থেকে ঝঔওইখ ঘঊঞ-এর মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের গ্রাহক ব্যাংকে না গিয়ে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করতে পারবেন। বিজ্ঞপ্তি।