বিয়ের দিন সকালে বরের লাশ পুকুরে

বিয়ের সব আয়োজন সম্পন্ন। দিনক্ষণ নির্ধারিত গতকাল শুক্রবার বিয়ে। কিন্তু বিয়ের দিন সকালে রায়পুর উপজেলার কেরোয়ার ইউনিয়নের কেরোয়া গ্রামের একটি পরিত্যক্ত বাগানবাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় সৌদিপ্রবাসী আবদুল কাদেরের (৩৫) লাশ।

আবদুল কাদের একই এলাকার রিয়াজ উদ্দিন খলিফাবাড়ির জয়নাল আবেদীনের ছেলে। তিনি গত মাসের ৪ তারিখে বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন।

আবদুল কাদেরের বাবা জয়নাল আবেদীন বলেন, ছেলে ছুটিতে আসার পর থেকে ঠিকমতো ঘুম না হওয়ায় সম্প্রতি তাকে ডাক্তার দেখানো হয়। পরে বাড়ির লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে একই উপজেলার চরমোহনা গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করি এবং আজই (গতকাল) বিয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ভোরে সে প্রকৃতির ডাকে বাইরে গিয়ে ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি করে পাশর্^বর্তী পরিত্যক্ত বাগানবাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখি। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।