চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

চোখের ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন। গতকাল দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসা নিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে বিভিন্ন প্রতিবন্ধকতায় যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেননি তিনি। ১৬ অক্টোবর শুক্রবার এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।