নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের কলাগাছি গ্রামে শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখি খানম (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আঁখি কলাগাছি গ্রামের পলাশ ফকিরের মেয়ে।

এ ঘটনায় আখির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কলাগাছি গ্রামের বাসিন্দা পলাশ ফকিরের বাড়ির ঘরের জানালার গ্রীল বিদ্যুতায়িত হয়। জানালায় হাত দিলে পলাশ ফকির (৪৫), তার স্ত্রী মীনা বেগম (৩৮) এবং মেয়ে আঁখি বেগম (১৪) গুরুতর আহত হন। আঁখিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত পলাশ ফকির ও তার স্ত্রী মীনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গড়াগতি থানার ওসি রোখসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।