‘তারা’ গ্রাহক ও কিছু নির্বাচিত কার্ডহোল্ডারদের জন্য আইরিসেস ডিজাইনার স্টুডিও থেকে ছাড়ের অফার ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। অফারটি আগামী বছরের ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ব্র্যাক ব্যাংক ও আইরিসেস ডিজাইনার স্টুডিও এ বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল চুক্তি করেছে। আইরিসেস ডিজাইনার স্টুডিওর মালিক নাতাশা হায়াৎ ও রোখসানা আফতাব এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি