কোনো অবস্থাতেই সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী কেউ যেন দলের সাংগঠনিক জেলা কমিটিগুলোতে ঢুকতে না পারে তা শতভাগ নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন সময়ে অন্য দল থেকে আওয়ামী লীগে আসা ব্যক্তিদের একটি তালিকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে দিয়ে তাদের দল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব নির্দেশনা দেন শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক নেতা দেশ রূপান্তরকে এসব তথ্য জানান। তারা বলেন, বিভাগওয়ারি আলাদাভাবে দেওয়া ওই তালিকায় লক্ষাধিক নাম রয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা সারা দেশের রাজনৈতিক চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরবেন। কেন্দ্রে জমা পড়া জেলা কমিটিগুলো অধিকতর যাচাইবাছাই করার কথা বলা হয়েছে সভায়। এ সময় ত্যাগী কোনো নেতা রোষের শিকার হয়ে বাদ পড়ল কি না এবং বিতর্কিত ব্যক্তিরা দলীয় পদ পেল কি না সেটা গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন দলীয়প্রধান। দায়িত্বপ্রাপ্ত নেতাদের যাচাইবাছাই শেষ হলে সর্বশেষ কমিটিগুলো যাচাই করবেন শেখ হাসিনা। তারপর অনুমোদন দেওয়া হবে জমা পড়া জেলা কমিটি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের শেখ হাসিনা এ কাজ শেষ করে তৃণমূলে যেসব জেলায় দীর্ঘদিন সম্মেলন হয় না সেজন্য উদ্যোগ নেওয়ার কথা বলেন।
তারা আরও বলেন, আগামী শীতে করোনা মহামারীর দ্বিতীয় টেড আসার আশঙ্কা রয়েছে। এ আশঙ্কা মোকাবিলায় দলীয় সভাপতি শেখ হাসিনা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা ও জনকল্যাণে কাজ করে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
জানা গেছে, রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। টিমের অন্য সদস্যরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি।
রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্য সদস্যরা হলেনসভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান, বেগম আখতার জাহান।
খুলনা বিভাগীয় টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। অন্য সদস্যরা হলেনÑ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।
বরিশাল বিভাগীয় টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। টিমের অন্যান্য সদস্য দলটির নির্বাহী পরিষদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, নির্বাহী পরিষদ সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু, আনিসুর রহমান।
ময়মনসিংহ বিভাগীয় টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অন্য সদস্যরা হলেনÑ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী পরিষদ সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। অন্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, নুরুল ইসলাম নাহিদ, নির্বাহী পরিষদ সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, উপদপ্তর সম্পাদক সায়েম খান।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অন্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, নির্বাহী পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী পরিষদ সদস্য দীপংকর তালুকদার।
ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অন্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, আব্দুল মান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, সাঈদ খোকন।