ইসলামী ব্যাংক বাংলাদেশের বরিশাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ, বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি