ব্র্যাক ব্যাংক তারেক রেফাত উল্লাহ খানকে তাদের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দিয়েছে। এর আগে তারেক ব্যাংকের করপোরেট ব্যাংকিংয়ের প্রধান ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি। পিপল, প্রসেস রিইঞ্জিনিয়ারিং ও করপোরেট ব্যাংকিং বিভাগে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে তারেক ব্র্যাক ব্যাংককে লেনদেন ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটি পছন্দসই অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা পালন করেন।
ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার আগে তারেক ইবিএলের করপোরেট ব্যাংকিং রিলেশনশিপ ইউনিটের প্রধান ছিলেন। তিনি ১৯৯৬ সালে আইএফআইসি ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
তারেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার এমবিএ ডিগ্রিও রয়েছে। তারেক ওমেগা (যুক্তরাজ্য) স্বীকৃত ক্রেডিট পেশাদার এবং ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের প্রাক্তন শিক্ষার্থী।